ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • আমতলীতে বোরো  ধানের সবুজ সমারোহ

    আমতলীতে বোরো  ধানের সবুজ সমারোহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে এবছর বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। বাজারে ধানের দাম ভালো থাকলে খরচ উঠে দ্বিগুন লাভবান হবে কৃষকরা। কৃষকরা বলেন, বাজারে ধানের দাম ভালো থাকায় বেশ লাভবান হওয়ার আশা করছেন তারা। উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। 

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, এ বছর আমতলীতে বোরো ধান চাষের লক্ষমাত্রা ধরা হয়েছিল ২ হাজার  হেক্টর। কিন্তু ওই লক্ষমাত্রা অর্জিত হয়ে ২ হাজার ৫০’শ ৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে ।

    বোরো ধান চাষের উপযুক্ত সময় মধ্য কার্তিক থেকে শুরু করে ফাল্গুন মাসের মাঝামাঝি পর্যন্ত। বীজতলা থেকে শুরু করে পাঁচ মাসের মধ্যে উচ্চ ফলনশীল বোরো ধানের ফলন আসে। এ বছর উচ্চ ফলনশীল জাতের বিরি-২৮, ,বিরি-৪৭ ও বিরি-৬৭, বিরি-৭৪, বিরি-৮৯ ও হাইব্রীড এসএল-৮ রুপাললী-২,এসি আই -১  ধান চাষ করছেন কৃষকরা।

    সরেজমিনে ঘুরে দেখাগেছে, উপজেলার কুকুয়া, হলদিয়া, চাওড়া, আমতলী সদর ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে বোরো ধানের পরিচর্জায়  ব্যস্ত সময় পার করছে কৃষকরা।
     
    আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারে ধানের দাম ভালো থাকলে কৃষকরা বেশ লাভবান হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ