ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • পটুয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত 

    পটুয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় চোতেন মাতুব্বর নিমাই (৩২) নামে এক রাখাইন যুবক নিহত হয়েছেন। বুধবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার সেরাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    এসময় তার সঙ্গে থাকা থয়ং চিং নামের আরও একজন গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

    নিহত চোতেন কুয়াকাটা পৌরসভার মংথেপাড়ার লোমান মাতুব্বরের ছেলে। আহত থয়ং চিং ধুলাসার ইউনিয়নের বৌলতলী পাড়া গ্রামের থিয়েটার চাচানের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুইজন মোটরসাইকেল যোগে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির কারণে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চোতেন নিহত হন। পরে থয়ং চিংকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান।


    মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ আছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ