ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • দৌলতখানে চাঁদাবাজির অভিযোগে দুই যুবক আটক

    দৌলতখানে চাঁদাবাজির অভিযোগে দুই যুবক আটক
    আটক ২ যুবক। ছবি: মতবাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানের মেঘনা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জেলেরা।  

    বৃহস্পতিবার ( ১৩ এপ্রিল)  দিবাগত রাতে মেদুয়া ইউনিয়নের মুন্সিরহাট  এলাকায় এ ঘটনা  ঘটে। আটক দুই যুবক হলেন, আজাদ হোসেন ও ইব্রাহিম।  

    পুলিশ ও স্থানীয়  জেলেরা জানায়, আটক দুই যুবক মৎস্যবিভাগের কর্মকর্তা ও সাংবাদিক পরিচয় দিয়ে মেঘনা নদীতে  জেলেদের কাছ থেকে  মাছ ও নগদ অর্থ হাতিয়ে নেয়। পরে স্থানীয়  জেলেরা উপজেলা  মৎস্যকর্মকর্তার সাথে যোগাযোগ করে জানতে পারে নদীতে  মৎস্যবিভাগের কেউ নামেনি। পরে দুই যুবক মাছ নিয়ে  মুন্সিরহাট ঘাটে পৌছালে স্থানীয় জেলেরা তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়।

    দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই)  মাহমুদুল হাসান  বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত  রাত সাড়ে ১১ টার দিকে মুন্সিরহাট থেকে দুই যুবককে আটক  করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আটক ইব্রাহিম উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ও আজাদ ভোলা সদর উপজেলার  বাসস্টান্ড এলাকার বাসিন্দা । 

    জেলে আবুল কালাম জানায়, আটক দুই যুবক সাংবাদিক ও মৎস্য অফিসের লোক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় জেলে ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা  তুলতো।

    দৌলতখান  উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন জানান, 'আমি ঘটনাস্থলে গিয়েছি। তারা কেউ মৎস্য বিভাগের লোক না। তারা মৎস্য বিভাগের লোক ও  সাংবাদিক সেজে অনেক স্থানে চাঁদাবাজি করেছে বলে স্থানীয় জেলেরা অভিযোগ করেছেন।'

    দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন  মুঠোফোনে জানান, আটককৃতরা থানা হেফাজতে আছে।


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ