ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • চরফ্যাশনে বাজার ভিটা দখলের পায়তারা

    চরফ্যাশনে বাজার ভিটা দখলের পায়তারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাশন উপজেলার জনতা বাজার ভিটা ১৪৪ধারা ভঙ্গ করে দখলের পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে। সামছুন্নাহার বাদী হয়ে চরফ্যাশন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ১২০/২৩ মামলা দেয়া হলে আদালত ওসি চরফ্যাশনকে শান্তিশৃংখলা রক্ষার জন্যে ১৪৪/১৪৫ধারা বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন। 

    অভিযোগ সূত্রে জানা যায়, সামছুন্নাহার ও আবদুস ছালাম হাওলাদারগংরা জনতাবাজার ৩০শতক জমির মালিক। যার মূল্য প্রায় ৩ কোটি টাকা। তাদের ও ওয়ারিশদের নামে আর এস ১৫৫ খতিয়ানে এস.এ ২৯৬, দিয়ারা ১২২২খতিয়ানে মালিক রয়েছে। স্থানীয় লিটনগংদের নেতৃত্বে উক্ত জমির উপর জোরপূর্বক ঘর উত্তোলনের চেষ্টা চালায়। সামছুন্নাহার বাদী হয়ে আদালতে মামলা দেয়া হলে আদালত ১৪৪ ও ১৪৫ধারা জারি করেন। ওসি চরফ্যাশনকে তা বাস্তবায়নের জন্যে নির্দেশনা প্রদান করেছেন। ওসি শুক্রবার ঐ বিরোধী সম্পত্তিতে পর বর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত  বন্ধ রাখার জন্যে নোটিশ দেয়া হয়েছে। 

    লিটনগংরা তা ভঙ্গ করে রাতের আধারে বাজার ভিটা দখলের পায়তারা চালানোর অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে এমত তথ্য জানিয়েছেন জমির মালিক সামছুন্নাহার। তারা আদালতের কাছে সঠিক বিচার দাবী করছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ