ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • লালমোহনে ৫ শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

    লালমোহনে ৫ শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমোহনে সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের পক্ষ থেকে ৫ শতাধিক অসহায়, দুঃস্থ ও সাধারণ মানুষের মাঝে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার নগদ অর্থ বিতরণ করেছেন।

    মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় এ অর্থ বিতরণ করা হয়। বিতরণকালে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার বলেন, আমাদের আস্থার নিরাপদ ঠিকানা এমপি নুরুন্নবী চৌধুরী শাওন আপনাদের সেবায় যেভাবে দিনরাত কাজ করেছেন তা ইতিহাসে কোন জনপ্রতিনিধির দ্বারা সম্ভব হয়নি। 

    আগামী দিনেও এমপি শাওনের বহুমাত্রিক উন্নয়নে আধুনিক লালমোহন তজুমদ্দিনের জনগন প্রাপ্য সেবা পেতে নৌকায় ভোট দেওয়ার বিকল্প নেই।

    এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহদাত হোসেন মেম্বার, ইউপি সদস্য আবদুল আলী সিকদার, ইউপি সদস্য আবদুর রহিম, যুবলীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, সোহেল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ