ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • গ্রামগুলো গ্রাম নেই শহর হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ রয়েছে : তোফায়েল

    গ্রামগুলো গ্রাম নেই শহর হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ রয়েছে : তোফায়েল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি বলেছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না। এই বাংলাদেশে আর কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার হওয়ার কোনো সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নই ওঠে না। কারণ তত্ত্বাবধায়ক সরকারের আমলেও আমরা নির্বাচন করেছি।

    সেই নির্বাচনেও যথেষ্ট কারচুপি হয়েছে। এখন বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এ অবস্থাতে আগামী নির্বাচন হবে। তিনি আশাবাদী বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। কারণ নির্বাচনে অংশগ্রহণ না করলে তারা রাজনীতি থেকে হারিয়ে যাবে।’

    মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে শাড়ি বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

    তিনি আরো বলেন, ‘রাজনীতির প্রাণ হলো নির্বাচন। সকল দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ আজ বিশ্বে অন্যতম উন্নয়নশীল দেশ। আমরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক বিশ্বে যথেষ্ট মর্যাদা অর্জন করেছি। আজ গ্রাম আর গ্রাম নেই। গ্রামগুলো শহর হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ রয়েছে। আপনারা শান্তিতে আছেন।’ 

    বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ