ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • কুয়াকাটায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় 

    কুয়াকাটায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় 
    আলীপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে বৃষ্টির জন্য বিশেষ নামাজ। 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। গত কয়েক দিন এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে। তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইস্তিসকা) আদায় করা হয়েছে কুয়াকাটার আলীপুরে।

    খোলা আকাশের নিচে তিন শতাধিক মুসল্লি নিয়ে এই নামাজের জামাতে ইমামতি করেছেন আলীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি বেলাল হোসাইন।

    আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আলীপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এ নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

    নামাজের আগে আগত মুসল্লিদর উদ্দেশে বয়ান পেশ করেন ইসলামি আলোচক মুফতি হাবিবুর রহমান মিসবাহ। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেন এবং আল্লাহর দরবারে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি হাবিবুর রহমান মিসবাহ।

    নামাজে অংশগ্রহণকারী মুসল্লি খাইরুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় আমরা খুব বিপদে আছে। বিপদ থেকে রক্ষা পেতে আল্লাহ নামাজের মাধ্যমে চাইতে বলেছেন। বৃষ্টির জন্য এই নামাজ আদায় করা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অওয়াসাল্লামের সুন্নত। তাই আমরা এ নামাজ আদায় করছি।’

    বৃষ্টির জন্য সম্মিলিতভাবে আজান, একামত ছাড়া জামাতে দুই রাকাত নামাজ আদায় করা হয়। এটাকে বলা হয় ‘সালাতুল ইস্তিসকা’। ইমাম কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ