ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • খালেদা জিয়া এখনো অসুস্থ: মির্জা ফখরুল

    খালেদা জিয়া এখনো অসুস্থ: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখনও অসুস্থ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    শনিবার (২২ এপ্রিল) রাতে দলের জ্যেষ্ঠ নেতারা গুলশানে খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

    সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, তিনি এখনও অসুস্থ, ডাক্তার তাকে মনিটরিং করছে।

    বিএনপির মহাসচিব বলেন, সৌজন্য সাক্ষাৎ যেটা হয়েছে সেখানে তিনি আমাদের কুশল জানতে চেয়েছেন। সেই সঙ্গে দলের যারা কারাগারে আছেন তাদের সম্পর্কে জানতে চেয়েছেন। তাদের যে কষ্ট তিনি এটা জানেন। দেশের লাখ লাখ মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা রয়েছে সেগুলোও জানেন তিনি।

    দেশের অর্থনৈতিক অবস্থার বিষয়ে খালেদা জিয়া অবগত বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দেশে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে এটা জানেন খালেদা জিয়া।

    একই সঙ্গে আবহাওয়ার পরিবর্তন, প্রচণ্ড গরম এসব বিষয় উল্লেখ করেছেন খালেদা জিয়া।

    এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন।


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ