ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • মঠবাড়িয়ায় জাপা এমপির কর্মিসভা

    মঠবাড়িয়ায় জাপা এমপির কর্মিসভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. মো. রুস্তুম আলী ফরাজি ঈদ পরবর্তি কর্মিসভা করেছেন। 

    মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ সোনাখালী ডা. রুস্তুম আলী ফরাজি অনার্স কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। কর্মিসভায় উপজেলা বিভিন্ন এলাকার ৫ সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন।

    সভায় এমপি ডা. রুস্তুম আলী ফরাজি বলেন, ডিজিটাল বাংলা থেকে স্মার্ট বাংলার রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নে নিরলসস ভাবে কাজ করছেন। 

    হাজারো প্রতিকূলতার বাঁধা পেড়িয়ে দেশের সবচেয়ে মেঘা প্রজেক্ট পদ্মা সেতু বাস্তবায়ন করেছেন। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন, উপবৃত্তি দিচ্ছেন, ভিজিডি, ভিজিএফ, জেলে কার্ডে চাল দিচ্ছেন, কমপক্ষে ১৪ ধরনের ভাতা দিচ্ছেন। মুজিব শতবর্ষে উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ও দূয়োর্গ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে গৃহহীন ও ভূমিহীনদের অনুকূলে ঘর দিচ্ছেন। 

    মফআড়িয়া উপজেলার এ যাবৎ ‘ক শ্রেনীর কোঠায় ৮‘শ ৩০ টি পরিবারকে জমি সহ ঘর দিয়েছেন। বর্তমানে ‘খ শ্রেণী (জমি আছে ঘর নেই) তালিকা করা হচ্ছে, যা উপজেলা প্রশাসন বাস্তবায়নে কাজ করছেন। দক্ষিণাঞ্চল বাসির বিশুদ্ধ পানী খাবারের জন্য (জলধারা) পানির ট্যাংঙ্ক দেয়া হচ্ছে।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দিয়েছেন। সারা দেশে সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা (সড়ক-ব্রিজ, কালভার্ট) আধুনিকায়ন হচ্ছে। তিনি প্রধানমন্ত্রী ও তার নিজের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

    এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ সেবক শিক্ষক নেতা শহিদুল ইসলাম, প্রভাষক মোতালেব হোসেন, ফারুক হোসেন, ইলিয়াস হোসাইন, সমাজ সেবক জাকির হোসেন হাওলাদার প্রমুখ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ