ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মায়ের সঙ্গে পার্কে ঘুরতে এসে সেতু থেকে পড়ে শিশু নিখোঁজ

    মায়ের সঙ্গে পার্কে ঘুরতে এসে সেতু থেকে পড়ে শিশু নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা পার্কে মায়ের সঙ্গে ঘুরতে এসে সেতু থেকে পোনা নদীতে পড়ে সিনথিয়া (৫) নামের একটি শিশু নিখোঁজ হয়েছে। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। সে পার্শ্ববর্তী কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের মো. কাওসার খান এর মেয়ে। ফায়ার সার্ভিস ডুবুরী দল শিশুটিকে উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন। 

    এ বিষয়ে ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. পারভেজ রেজা আহমেদ জানান, ঘটনার কিছুক্ষণ পরেই উদ্ধার অভিযান শুরু হয়। ঐদিন রাতেই বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরীদল উদ্ধার অভিযানে যোগ দেন। বুধবার  রাত ১২টা  এবং বৃহস্পতিবার সকাল ৭টা থেকে উদ্ধার অভিযান চালিয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত  শিশুটির সন্ধান পাননি ডুবুরীদল। তবে শিশুটিকে না পাওয়া পর্যন্ত তাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। 

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সীমা রাণী ধর বলেন, ঘটনাটি বেদনাদায়ক। তিনি একাধিকবার উদ্ধার অভিযানের খোঁজ নিচ্ছেন।
        
    উল্লেখ্য, ২০১৭ সালে প্রায় ২শ মিটার দীর্ঘ গার্ডার ব্রিজ নির্মাণের পরে পার্শে¦র এ পুরানো বেইলি ব্রিজটি আর সংস্কার করা হয়নি। তবে ইজিবাইক, রিক্সা, মিনিবাসসহ ছোট ছোট যান বাহন এ ব্রিজ থেকে নদী পারা পার হচ্ছে। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ