ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • বাইডেন কম আবেগপ্রবণ হবেন, আশা পুতিনের

    বাইডেন কম আবেগপ্রবণ হবেন, আশা পুতিনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কম আবেগপ্রবণ হবেন বলে আশা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, বর্তমান মার্কিন নেতা একজন ক্যারিয়ারিস্ট মানুষ যিনি রাজনীতিতে তার পুরো যৌবন কাটিয়েছেন।

    শনিবার (১২ জুন) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এক সাক্ষাৎকারে এসব বলেছেন পুতিন। আর কিছুদিন পরেই সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসবেন পুতিন এবং বাইডেন। বর্তমানে অর্থনৈতিক জোট জি-৭ এর সম্মেলন উপলক্ষে ইংল্যান্ডে আছেন বাইডেন।

    এদিকে নিম্ন-মধ্যম আয়ের কোম্পানিগুলোকে উন্নত অবকাঠামো তৈরিতে সহায়তা করার পরিকল্পনা গ্রহণ করেছেন অর্থনৈতিক জোট জি-৭ এর সদস্য দেশগুলোর নেতারা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র দ্বারা চালিত বিল্ড বেটার ওয়ার্ল্ড (বি৩ডব্লিউ) পরিকল্পনাটি অনুরূপ চীনা পরিকল্পনার ভালো বিকল্প হতে পারে। বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ নামে চীনের একটি প্রকল্প আছে। এর আওতায় তারা রেলপথ, সড়কপথ এবং বন্দর নির্মাণে বিভিন্ন দেশকে সহায়তা করে।

    বিবৃতিতে জি-৭ নেতারা জানিয়েছেন, অবকাঠামো উন্নয়নের জন্য তারা মূল্যবোধ দ্বারা চালিত, উচ্চমানের এবং স্বচ্ছ অংশীদ্বারিত্বের প্রস্তাব দেবেন। তবে এই প্রকল্পের অর্থায়ন কীভাবে হবে তা এখনো পরিষ্কার নয়। এছাড়া আশা করা হচ্ছে, এবারের সম্মেলনে মহামারি মোকাবেলা নিয়েও একটি পরিকল্পনা ঘোষণা করবেন জি-৭ নেতারা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ