ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • পাথরঘাটায় ২৪ লাখ টাকার চিংড়ির পোনাসহ আটক ৯

    পাথরঘাটায় ২৪ লাখ টাকার চিংড়ির পোনাসহ আটক ৯
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় অভিযান পরিচালনা করে ২৪ লাখ টাকার চিংড়ি রেনু পোনাসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড।

    শনিবার (২৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সীমান্তবর্তী এলাকার সিএন্ডবি থেকে তাদের আটক করা হয়।

    কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মাহবুবুর রহমান বলেন, পাথরঘাটা উপজেলার পাথরঘাটা-মঠবাড়িয়া সীমান্তবর্তী সিএন্ডবি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটটি মোটরসাইকেলে তল্লাশি করে ৩০ ড্রামে ১২ লাখ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয় এবং ৯ জনকে আটক করা হয়। জব্দকৃত গলদা চিংড়ির পোনাগুলোর মূল্য প্রায় ২৪ লাখ টাকা।

    তিনি আরও বলেন, পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুর উপস্থিতিতে জব্দকৃত রেনু পোনাগুলো পাথরঘাটা খালে অবমুক্ত করা হয়। এছাড়া আটকদের মুসলেকা নিয়ে মোটরসাইকেলসহ ছেড়ে দেওয়া হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ