ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে তিনমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ! সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা 
  • এখনো নিখোঁজ মা-ছেলেসহ ৪ জন

    এখনো নিখোঁজ মা-ছেলেসহ ৪ জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এখনো খোঁজ মেলেনি পটুয়াখালীর বুড়াগৌড়াঙ্গ নদীতে ঝড়ের কবলে পড়ে বরযাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ বর ও বরের মাসহ মোট চারজনের।  

    ট্রলার ডুবির পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজদের মধ্যে একজনকেও উদ্ধার করা সম্ভব হয়নি।

     
    শনিবার (২৯ এপ্রিল) সকাল এগারোটা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানকালে এ তথ্য দেন পটুয়াখালী নদী ফায়ার স্টেশন অফিসার মো. রেজওয়ান।

    তিনি জানান, নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌপুলিশ সহ স্থানীয় প্রশাসন কাজ করছে।

    গত শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাট সংলগ্ন বুড়াগৌরঙ্গ নদীতে ট্রলারটি ডুবে যায়।

    বরের স্বজনরা জানান, গত মঙ্গলবার বর রাব্বি হাওলাদার তার স্বজনদের নিয়ে নববধূকে আনতে কনের বাড়িতে যান। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার বিকেলে নববধূ সুমাইয়াসহ ১৪-১৫ জন আত্মীয় স্বজনকে নিয়ে চরবোরহান থেকে ট্রলারযোগে বাড়ির ফিরছিলেন।

    এসময় আউলিয়াপুর লঞ্চঘাটের কাছাকাছি এলে ঝড়ের কবলে পরে বুড়াগৌরঙ্গ নদীতে বরযাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।

    দশমিনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, এ ঘটনায় বর রাব্বি হাওলাদারের ফুপু লিপি বেগমের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। লিপি বেগম উত্তর রনগোপালদী এলাকার ধলু হাওলাদারের স্ত্রী।

    এছাড়া আরও চারজন এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছেন। তারা হলেন - গুলি আউলিয়াপুর এলাকার মনির হাওলাদারের ছেলে (বর) রাব্বি হাওলাদার (২০) ও তার মা স্ত্রী সেলিনা আক্তার(৪০), উত্তর রনগোপালদী এলাকার ধলু হাওলাদারের মেয়ে খাদিজা (৫) এবং উত্তর চর শাহজালাল এলাকার বেল্লাল মুন্সির মেয়ে মানসুরা (৮)।

    দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা বলেন, খবর পেয়ে গতকাল (শুক্রবার) আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ