ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কুকুরের কামড় খেয়ে নদীতে ঝাঁপ, তাতেও মেলেনি শেষ রক্ষা! 

    কুকুরের কামড় খেয়ে নদীতে ঝাঁপ, তাতেও মেলেনি শেষ রক্ষা! 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুকুরের কামড় ও ধাওয়া খেয়ে বিষখালী নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হরিণটি।

    রোববার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে পাথরঘাটা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সুন্দরবনের মায়াবী এই প্রাণীটি।

    এর আগে‌ সকালে পাথরঘাটা উপজেলার হরিণঘাটা পর্যটন কেন্দ্রের বন সংলগ্ন নদী থেকে হরিণটিকে আহত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের সদস্যরা।

    বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আল-আমিন বলেন, হরিণঘাটা পর্যটন কেন্দ্রের সংরক্ষিত বনে নিয়মিত টহল দিচ্ছিলাম। এমন সময় সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি কুকুরের ধাওয়া খেয়ে হরিণটি বিষখালী নদীতে ঝাঁপ দেয়। তাৎক্ষণিক আমরা হরিণটি উদ্ধার করে ঘটনাস্থল থেকে দ্রুত পাথরঘাটা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে চিকিৎসার জন্য নিয়ে আসি। তবে দুপুর ১টার দিকে চিকিৎসাধীন মারা যায় পুরুষ হরিণটি।

    এ বিষয়ে পাথরঘাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরবিন্দ বলেন, হরিণটির এক পায়ে কামড়ের চিহ্ন ছিল। পাটি ব্যান্ডেজ করার সময়েই মারা যায় প্রাণীটি। হরিণের পায়ে ছাড়াও গলায় ও শরীরে আঘাত দেখা গেছে।

    এদিকে, প্রশাসনের নিদের্শনা অনুযায়ী হরিণটির মরদেহ মাটিতে পুঁতে ফেলা হয়েছে এবং চামড়া সংরক্ষণ করা হয়েছে বলেও জানান বিট কর্মকর্তা মো. আল-আমিন।

    এর আগেও চলতি বছরের ২০ মার্চ দুটি ও ১২ এপ্রিল একটি মৃত হরিণ উদ্ধার করে বন বিভাগ।

    বারবার কুকুরের কামড়ে এভাবে হরিণের মৃত্যুর ঘটনায় কোনো পদক্ষেপ নিয়েছেন কি না- জানতে চাইলে বিট কর্মকর্তা আল আমিন বলেন, বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। কুকুরগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ