ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • পি‌রোজপু‌রে অ‌গ্নিকা‌ণ্ডে ক্ষ‌তিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

     পি‌রোজপু‌রে অ‌গ্নিকা‌ণ্ডে ক্ষ‌তিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান ও কল্যান তহবিল থেকে আর্থিক অনুদানের চেক পেয়েছেন পিরোজপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫৬ জন পরিবারের সদস্যরা। 

    রোববার (৩০ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস, সাংবাদিক মাহামুদ হোসেন প্রমুখ। 

    চেক প্রদান পূর্বে সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের তৃর্ণমূল পর্যায়ের মানুষের সকল সুখ-দুঃখের খোঁজ-খবর রাখেন। পিরোজপুরের গ্রাম পর্যায়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের বিষয়ে প্রধানমন্ত্রী জেনে তাদের সহায়তার হাত বাড়িয়েছেন। 

    এ সময় পিরোজপুর জেলার বিভিন্ন স্থানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫৬ জনের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ত্রান ও কল্যান তহবিল থেকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে ১৪ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ