ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পিরোজপুরে মহান মে দিবস পালিত

    পিরোজপুরে মহান মে দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”- প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। 

    দিবসটি পালন উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের সার্কিট হাইজ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসনকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। 

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হান্নান শেখ প্রমুখ। 

    সভায় বক্তারা বলেন,  শ্রমিকদের দাবী ও অধিকার প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। যাতে করে মালিক ও শ্রমিকদের মাঝে একটি ঐক্য গড়ে ওঠে। শ্রমিকরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রধান হাতিয়ার হিসেবে কাজ করবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ