ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় মে দিবস পালিত

    ভোলায় মে দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘শ্রমিক মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই স্লোগানকে সামনে রেখে ভোলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ভোলা জেলা প্রশাসকের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে সরকারি বে-সরকারি কর্মকর্মতা কর্মচারী ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। 

    র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে জেলা প্রশাসক কার্যলয় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভোলা জেলা জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী চৌধুরী এর সভাপতিত্ব করেন। অপর দিকে তজুমদ্দিন উপজেলা শ্রমিক লীগের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। তজুমদ্দিন উপজেলা শ্রমিক লীগ সভাপতি টুটুল তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, হাসেম মহাজন প্রমুখ। এছাড়াও ভোলা জেলা  শ্রমিক লীগের আয়োজনে পৃথক একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ