ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ইন্দুরকানীতে খেলতে গিয়ে নদীতে পরে শিশু মৃত্যু

    ইন্দুরকানীতে খেলতে গিয়ে নদীতে পরে শিশু মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর ইন্দুরকানীতে নদীতে পরে মো. রুবেল কাজী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (২ মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

     
    নিহত রুবেল ওই এলাকার মো. জামাল হোসেনের ছেলে।  

    নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে  জানা গেছে, ওই দিন বিকেলে শিশুটি স্থানীয় কিছু শিশুর সঙ্গে বলেশ্বর নদীর পাশে ট্রলারে উঠে খেলাধুলা করছিল। এ সময় ট্রলার থেকে শিশুটি নদীতে পরে যায়। তার সঙ্গে থাকা অন্য শিশুরা রুবেলের নদীতে পরে যাওয়ার খবর মা-বাবাকে জানান। পরে শিশুটিকে নদী থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, নদীতে পরে শিশুর মৃত্যু খবর শুনে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ