ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু 
  • গলাচিপায় ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ

    গলাচিপায় ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় ৬০ বছরের এক বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছেন। অভিযুক্তের নাম শহিদুল হাওলাদার (৩৫)।

    জানালা ভেঙে ঘরে প্রবেশ করে বৃদ্ধাকে প্রতিবেশী শহিদুল ধর্ষণ করেন বলে অভিযোগ।  গত ২৪ এপ্রিল রাতে জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ১নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।  

    নির্যাতনের শিকার ওই বৃদ্ধা বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

    ঘটনার পরদিন (২৫ এপ্রিল) গলাচিপা থানায় ভুক্তভোগী বৃদ্ধার ছেলে বাদী হয়ে থানায় অভিযোগ করেন। তবে অভিযোগের ৭ দিন পর আজ বুধবার (৩ মে) মামলাটি নথিভুক্ত করেছে পুলিশ।

    মামলা সত্যতা নিশ্চিত করেছেন গলচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন।  

    তিনি বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ৩ মে মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

    ধর্ষণের শিকার ওই নারীর ছেলে রহমত উল্লাহ বলেন, ‘গত ২৪ এপ্রিল রাতে মা বাড়িতে একা অবস্থান করছিলেন। রাত অনুমানিক ১টার দিকে পাশের বাড়ির শহিদুল হাওলাদার (৩৫) তার মায়ের ঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে মাকে ধর্ষণ করে। এ সময় মায়ের মা ডাক-চিৎকার দিলে আশপাশের ঘরের লোকজন এগিয়ে আসে। এ সময় ধর্ষক শহিদুল ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ’

    তিনি জানান, ধর্ষণের ফলে মায়ের রক্তক্ষরণ শুরু হলে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ২৫ এপ্রিল গলাচিপা থানায় লিখিত অভিযোগ করলেও থানা পুলিশ কোনো ব্যবস্থা গ্রহল করেনি। বর্তমানে অভিযুক্ত শহিদুল হাওলাদার পলাতক রয়েছেন বলেও জানান রহমত উল্লাহ।

    অভিযোগের সাত দিন পর মামলা গ্রহণের বিষয়ে জানতে চাইলে গলাচিপা থানার ওসি বলেন ‘মামলাটি তদন্ত করতে সময় লেগেছে। ’ 

    এদিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, ‘নির্যাতনের শিকার ওই নারীর প্রয়োজনীয় চিকিৎসা এবং পরীক্ষা-নিরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। যথা সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ