ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নাজিরপুরে প্রতিবন্ধীর জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

    নাজিরপুরে প্রতিবন্ধীর জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে নাজনেয়ারা বেগম (৬০) নামের এক শারীরিক প্রতিবন্ধীর জায়গা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে নাসির হায়দারের বিরুদ্ধে। 

    নাজনেয়ারা বেগম নাজিরপুর উপজেলার ০১ নং মাটিভাঙ্গা ইউনিয়নের বরই বুনিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের কন্যা। নাসির হায়দার একই গ্রামের সোহরাব হোসেনের পুত্র। এ বিষয়ে প্রতিকার চেয়ে নাজনেয়ারা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। 

    জানা গেছে, নাজনেয়ারা বেগম স্বামী পরিত্যাক্তা হওয়ায় তার পিতা আব্দুর রহমান তাকে উপজেলার ২১ নং বড়ইবুনিয়া গ্রাম থেকে ২৮ শতক জায়গা দান করেন। নাজনেয়ারা বেগমের ছেলে ঢাকায় থাকায় তিনিও ছেলের কাছে থাকেন। সেই সুযোগে নাসির হায়দার তার জায়গায় জোরপূর্বক টিনসেড বিল্ডিং নির্মাণ করে। 

    বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নাজনেয়ারা বেগমের জায়গার সীমানা প্রাচীর খুলে পাকা টিনসেড বিল্ডিং করেছেন নাসির হায়দার। এ বিষয়ে নাজনেয়ারা বেগমের ভাই মো. আলী আকবর জানান, আমি ঢাকায় থাকতাম এবং আমার বোনও ঢাকায় থাকে সেই সুযোগে আমার বোনের জায়গায় অবৈধভাবে জোরপূর্বক দখল করে টিনসেড বিল্ডিং নির্মাণ করে নাসির হায়দার। 

    এ বিষয়ে নাসির হায়দারের কাছে জানতে চাইলে সে আমাদেরকে ভয়-ভীতি ও হুমকি দেয়। তাই নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ করি। এ বিষয়ে নাসির হায়দারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় দিলে তিনি ফোন কেটে বন্ধ করে রাখেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা: সঞ্জীব দাস জানান, অভিযোগ পেয়েছি আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করব।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ