ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • মঠবাড়িয়ায় ১০২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

    মঠবাড়িয়ায় ১০২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। জনশুমারী ও গৃহ গণনার জন্য স্মার্ট নাগরিক গঠনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার মাধ্যমিক ৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০২ জন মেধাবী শিক্ষাথীদের মাঝে এ ট্যাব বিতরণ করা হয়।

    শনিবার সকালে শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে উপজেলা পরিসংখ্যান এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় ট্যাব বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিভিন্ন অভিভাবক উপস্থিত ছিলেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা সহকারি কমশিণার (ভূমি) সৈকত রায়হান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. অলী আহাদ, মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা পরিসংখ্যান তদন্ত কর্মকর্তা আবু হাসান শেখ, জুনিয়র পরিসংখ্যান সহকারি কর্মকর্তা মো. ইয়াকুব আলী, প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, নাসির হোসেন প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ