ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • রোগ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতা মুলক কর্মশালা অনুষ্ঠিত

    রোগ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতা মুলক কর্মশালা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে রোগ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতা মুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । রবিবার (১৩জুন) সকাল ১১টায় নগরীর ব্রাউন্ড কম্পাউন্ড রোডস্থ বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের স্বাস্থ্য ভবন সম্মেলন কক্ষে এ কর্মশলা অনুষ্ঠিত হয়।

    বর্ণমালা কমিউনিকেশনের আয়োজনে ও স্বাস্থ্য অধিদপ্তর শিক্ষা ব্যুরোর সহযোগিতায় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসু দেব দাশের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তর শিক্ষা ব্যুরো প্রধান আঃ আজিজ। 

    এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম, মেডিকেল কলেজের পরিচালক এম মনিরুজ্জামান শাহিন, বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ জলিল। 

    কর্মশালায় শুরুতেই মুল প্রবন্ধে উলে­খ করেন নিরাপদ পানির অভাবে প্রতিবছর বিশ্বে পানি বাহিত রোগে ১৫ লক্ষ মানুষ আক্রান্ত হয়। এবং ৮ লক্ষ ৪২ হাজার মানুষ অকালে মৃত্যু বরণ করে। বিশ্ব স্বাস্থ সংস্থার হিসাবে বিশ্বে প্রতি ৩ জন মানুষের মধ্যে ১জন হেপাটাইটিস ও হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত হয়। ২০১৫ সালে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ লক্ষ মানুষ মৃত্যু বরন করে। এসময় কর্মশালার মাধ্যমে পানি বাহিত রোগ থেকে বাঁচতে বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দেন।  কর্মশালায় বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ইমাম গণ,মুক্তিযোদ্ধা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি,  স্বাস্থ্য কর্মী ও প্রিন্ট এবং ইলেকটক্সি মিডিয়া কর্মী সহ বিভিন্ন পেশার ৪৫ জন সদস্য অংশ গ্রহন করে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ