ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • পিরোজপুরে নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন-৪ এর উদ্বোধন

    পিরোজপুরে নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন-৪ এর উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন-৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মে) সকালে রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে শহরের পুরাতন ডিসি অফিসের বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী। 

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার গৌতম নারায়ন চৌধুরী, প্রফেসর আব্দুল জলিল আকন, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব। 

    রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে ও শিক্ষক মাকুল খানমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম মো. ফিরোজ খান, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, সংগীত শিল্পী ইমরান হোসাইন টারজান প্রমুখ। 

    ৩ মাস ব্যাপি এই প্রশিক্ষণ কোর্সটির সহযোগিতায় রয়েছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক ও সূচনা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ