ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • বরগুনার রিফাত হত্যা: হাইকোর্টে ফের জামিন চেয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নি

    বরগুনার রিফাত হত্যা: হাইকোর্টে ফের জামিন চেয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় ফের হাইকোর্টে জামিন আবেদন করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি।

    চলতি বছরের শুরুতে মিন্নির জামিন আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছিলেন হাইকোর্ট। এর আগে, গত বছরের ১৬ অক্টোবর বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

    মিন্নি বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন। নিজের আইনজীবী জেড আই খান পান্না ও এএম জামিউল হক ফয়সালের মাধ্যমে জামিন আবেদনটি জমা দিয়ে মিন্নি জানিয়েছিলেন, তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না বরং তার স্বামী রিফাতকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। 

    প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ জুন প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে একদল যুবক কুপিয়ে হত্যা করে। আলোচিত সেই হত্যা মামলায় ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মিন্নিসহ ৬ জনকে মৃত্যুদণ্ড দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

    একই বছরের ৪ অক্টোবর ৬ আসামির মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছায়। আর ৬ অক্টোবর মিন্নিসহ অন্য আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন। 

     


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ