ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় চাচার ধারালো অস্ত্রের কোপে ভাতিজী জখম, চাচী গ্রেপ্তার

    মঠবাড়িয়ায় চাচার ধারালো অস্ত্রের কোপে ভাতিজী জখম, চাচী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার ধারালো অস্ত্রের কোপে ভাতিজি মিনি আক্তার (২৫) গুরুতর জখম ও লাকী বেগম (৫১) নামে আরো একজন আহত হয়েছে। 

    এ ঘটনায় আহতের মা লাকী বেগম বাদি হয়ে রোববার রাতে দেবর কুদ্দুস হাওলাদার (৫০) ও তার স্ত্রী আসমা বেগম (৪৫) সহ ৫ জন নামীয় ও অজ্ঞাত ৩ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ আসমা বেগমকে গ্রেপ্তার করে সোমবার (৮ মে) আদালতে সোপর্দ করেন। এরা সকলেই উপজেলার ছোট শৌলা গ্রামের বাসিন্দা। লাকী বেগম ওই গ্রামের মৃত. আঃ রহমান হাওলাদারের স্ত্রী।

    মামলা ও  আহত সূত্রে জানা যায়, ছোটশৌলা গ্রামের বিধবা লাকী বেগমের সাথে তার দেবর কুদ্দুস হাওলাদারের জমি সংক্রান্ত দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শালিশ বৈঠকে বসাকে কেন্দ্র করে গত শনিবার রাতে বাক-বিতন্ডার এক পর্যায় কুদ্দুস ও তাদের দলবল লাকী বেগম ও তার মেয়ে মিমির ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের কোপে স্বামী পরিত্যাক্তা ও দুই সন্তানের জননী মিনি আক্তার ও তার মা লাকি বেগম আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, অন্যান্যদের গ্রেপ্তারের পুলিশের চেষ্টা চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ