ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু 
  • কুয়াকাটায় পেশাগত সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন 

    কুয়াকাটায় পেশাগত সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ট্যুরিস্ট পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, পর্যটক নিরাপত্তা ও পর্যটন গন্তব্য সুরক্ষায় ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বৃদ্ধি" -শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি (খুলনা ও বরিশাল ডিভিশন) বিধান ত্রিপুরা বলেন, প্রধানমন্ত্রী নিজে টুরিস্ট পুলিশ গঠন করেছেন। তার নির্দেশনা অনুযায়ী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

    দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ট্যুরিজম সেক্টর অর্থনীতিতে অনেক বড় অবদান রাখছে। সেই দিন বেশি দুরে নয় যেদিন বাংলাদেশও পর্যটন সেক্টরে জিডিপি সহ অর্থনীতিতে আরো অনেক বেশি ভুমিকা রাখবে। ট্যুরিস্ট পুলিশকে সহযোগিতার মাধ্যমে পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। 

    তিনি আরও বলেন, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে সমুদ্র সৈকত কুয়াকাটায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে দেশি-বিদেশি পর্যটক। পর্যটকদের নিরাপদ রাখা ও ট্যুরিস্ট স্পটগুলোতে তাদের আকৃষ্ট করার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে ইতিমধ্যে পর্যটক বান্ধব পুলিশ হিসেবে পরিচিতি লাভ করেছে। পেশা গত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। স্থানীয় সমস্যা সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে একজন এম্বাসেডর গাইড হিসেবে কাজ করে সেবার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে ট্যুরিস্ট পুলিশ।ট্যুরিজম সেক্টরে শৃংখলার দায়িত্ব পালন করে ট্যুরিস্ট পুলিশ। এ প্রশিক্ষন কোর্সে ২০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।

    প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ। এসময়  বিশেষ অতিথি হিসেবে কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ আবু হাসনাইন পারভেজ। কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

    অত্যন্ত আন্তরিকতার সহিত পর্যটক ও দর্শনার্থীদের কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমে পেশাদারিত্ব বজায় রেখে পর্যটক ও দর্শনার্থীদের কাঙ্খিত সেবা প্রদান করে যাচ্ছেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ। সমুদ্র সৈকত কুয়াকাটায় আগত নারী শিশু সহ সকল শ্রেণির পর্যটকদের সাথে ট্যুরিস্ট পুলিশের আন্তরিকতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণ বড় ধরনের ভুমিকা রাখবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ