ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় কৃষকদের পাকা ধান কেঁটে দিচ্ছে ছাত্রলীগ 

    মঠবাড়িয়ায় কৃষকদের পাকা ধান কেঁটে দিচ্ছে ছাত্রলীগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির আহ্ববানে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা ও পৌর ছাত্রলীগ কৃষকের পাকা ধান কেঁটে ঘরে তুলে কার্যক্রম অব্যাহত রেখেছে। 

    মঙ্গলবার উপজেলার মিরুখালী গ্রামের আব্দুস সোবাহান নামে এক কৃষকের দেড় বিঘা, এর আগে সোমবার দাউদখালী গ্রামের জাকির হোসেনে ২ বিঘা ও রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টিয়ারখালী গ্রামের কৃষক এনামুল হক দুলালের ২ বিঘা জমির ধান কেঁটে দিয়েছেন। এতে এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুধী সমাজের লোকজন ছাত্রলীগকে সাধুবাদ জানান।

    এ সময় মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু ইউসুফ রায়হান, যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান আকাশ, শাকিল বাবু, পৌর ছাত্রলীগের আহবায়ক নাজমুল ইসলাম মুন্না সহ ৩০ জন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু ইউসুফ রায়হান জানান, কেন্দ্রীয় কমিটির আহ্ববানে ও জেলা ছাত্রলীগের নির্দেশে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ