ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ইন্দুরকানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ইন্দুরকানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে নানা  বাড়িতে  বেড়াতে এসে  খালের পানিতে ডুবে মোসাঃ আবিদা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১০ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের  মধ্য ইন্দুরকানী গ্রামে এ ঘটনা ঘটে। আবিদা  উপজেলার  সেউতিবাড়ীয়া গ্রামের মোঃ রাজিব হাওলাদারের ছোট মেয়ে।  স্থানীয় ইউপি সদস্য মো. মজনু হোসেন রনি  এ তথ্য নিশ্চিত করেন।

    স্থানীয় ও স্বজনদের  সূত্রে জানা যায়, আবিদা  তার মায়ের সাথে গতকাল মঙ্গলবার উপজেলার সেউতিবাড়িয়া থেকে পার্শ্ববর্তী  মধ্য ইন্দুরকানী গ্রামের তার নানা মোয়াজ্জেম হোসেনের বাড়িতে বেড়াতে যান। বুধবার সকাল  আনুমানিক আটটার দিকে  ওই বাড়ি সংলগ্ন খালের ঘাটের আশেপাশে খেলা করার সময় পানিতে পড়ে যায় সে। 

    পরে আবিদাকে না দেখে তার মা  বাড়ির আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজি করতে থাকেন। পরে শিশুটির কোন  সন্ধান না পেয়ে ইন্দুরকানী ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা  বাড়ির কাছের খালে খোঁজাখুঁজি করে সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় মজিবর হাওলাদারের  বাড়ির সামনের খালের ঘাটের কাছে আবিদাকে পানিতে ভাসতে দেখে। 

    এসময় ফায়ার সার্ভিস কর্মীরা শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে  ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।
     
    এ ব্যাপারে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. এনামুল হক জানান, পানিতে ডুবে আবিদা নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ