ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় ৮ শহীদের স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

    মঠবাড়িয়ায় ৮ শহীদের স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৯৭১ সালের ১০ মে পাকিস্তানী হানাদার বাহিনীর গুলিতে শহীদ হওয়া ৮ জন বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। 

    বুধবার রাতে ব্যাংকপাড়া দলীয় কার্যালয় উপজেলা ছাত্রলীগ আহবায়ক আবু ইউসুব রায়হান এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান আকাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর প্রশাসক ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, পৌর আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাচ্চু আকন, উপজেলা আ.লীগ সহ সভাপতি মো. আরিফ উল হক, বীর মুক্তিযোদ্ধা ফারুক উজ জামান, বীর মুক্তিযোদ্ধা অমল কৃষ্ণ, সাংবাদিক আবদুস সালাম আজাদী, প্রভাষক জুলহাস শাহীন, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল প্রমূখ।

    ১৯৭১ সালের ১০ মে বীর মুক্তিযোদ্ধা গণপতি হালদার, জিয়া-উজ জামান, আনোয়ারুল কাদির, গোলাম মোস্তফা, শামসুল হক শাম বেপারী, আব্দুল মালেক বেপারী, অমল মন্ডল ও ধীরেন খড়াতিকে স্থানীয় রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানী হানাদার বাহিনী ধরে নিয়ে পিরোজপুর শহরের বলেশ^র নদীর দামধর নামক ঘট পাড়ে নামিয়ে গুলি দিয়ে হত্যা করে।

    এদিকে  বুধবার সকালে মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে মৃক্তিযোদ্ধা স্মৃতি বাগিচায় ওই ৮ জন শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধাসহ ১৭ জন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের “মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলক” উদ্বোধন করেন পৌর প্রশাসক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ