ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • আমতলীতে চিনা বাদামের বাম্পার ফলনে খুশি কৃষক 

    আমতলীতে চিনা বাদামের বাম্পার ফলনে খুশি কৃষক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলায় চলতি মৌসুমে চাষকৃত চিনা বাদামের বাম্পার ফলন হয়েছে। বাজার দামে কৃষকের মুখে ফুটেছে হাসির ঝিলিক। 

    উপজেলা কৃষি অফিস সূত্র জানা গেছে, চলতি বছর ৪৫০ হেক্টর জমিতে দেশি ও হাইব্রীড জাতের চিনা বাদাম চাষ হয়েছে। এলাকা ঘুরে দেখা গেছে, এবার আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য বছরের তুলনায় বাদামের বাম্পার ফলন হয়েছে।

    হলদিয়া ইউনিয়নের চিলা গ্রামে   গিয়ে দেখা যায়, বাদামসহ গাছ তুলে জমিতে শুকাতে দিচ্ছেন। ওই গ্রামের বাদাম চাষি মো. পাশা  জানান, এলাকার অনেকেই চিনা বাদাম চাষ করছেন। তিনি এবার ২৫ শতক জমিতে চিনা বাদাম চাষ করেছেন। বীজ ক্রয়, হালচাষ, বপন, সার, নিড়ানী, সেচ ও উত্তোলন খরচ হয়েছে অন্তত ৮ হাজার টাকা। ফলনওভাল হয়েছে। বর্তমান বাজার মূল্যে কাঁচা বাদাম ২০০০ টাকা  থেকে  ৪০০০ টাকা মন বিক্রি হচ্ছে । 

    উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম  জানান, চিনা বাদামের উৎপত্তি মূলত আমেরিকায়। চিনা বাদাম মানব শরীরের জন্য ব্যাপক উপকারী এবং অর্থকরি ফসল। এটি লেগাম গোত্রের একটি প্রজাতি।

    উঁচু জমিতে  সারা বছর বাদাম চাষ করা যায়। বেলে দো-আঁশ ও এঁটেল-দোআঁশ মাটিতে ভালো ফলন হয়। উপজেলায় এধরণের অনেক জমি আছে। 

    এ বছর আবহাওয়া ভালো ছিলো।যারা চাষ করেছেন তাদের ফলন ভালো হয়েছে। বর্তমানে ভালো বাজার দর পেয়ে চাষিরাওখুশি হয়েছেন। আগামীতে আরো বেশি পরিমাণে বাদাম চাষ হবে বলে আশা রাখি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ