ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • পরিবারের কাছে ফিরতে নারাজ!

    মঠবাড়িয়ার সেই ৪ ছাত্রীর ঠাঁই হলো শোধনাগারে 

    মঠবাড়িয়ার সেই ৪ ছাত্রীর ঠাঁই হলো শোধনাগারে 
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজ ৪ ছাত্রীকে শোধনগারে প্রেরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার। তিনি বলেন, ‍উদ্ধারকৃত চার শিক্ষার্থী পরিবারের কাছে ফিরে যেতে আস্বীকৃতি জনালে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের শোধনাগারে প্রেরণ করা হয়েছে।

    এর আগে নিখোঁজের ‍এগারো দিন পর বৃহস্পতিবার ঐ চার শিক্ষার্থীকে ঢাকা দারুসালাম থানা পুলিশের সহযোগিতায় মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ এর নেতৃত্বাধীন টিম ওই এলাকার একটি বাসা থেকে উদ্ধার করে।

    উদ্ধারকৃত ছাত্রীরা হলো, মঠবাড়িয়া সরকারী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী ও উপজেলার সবুজ নগর গ্রামের গনি মাঝির মেয়ে লিপি আক্তার, একই কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী ও সবুজ নগর গ্রামের জাহাঙ্গীর মাঝির মেয়ে আমেনা আক্তার, মঠবাড়িয়া সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী ও মঠবাড়িয়া পৌর শহরের ৩নং ওয়ার্ড এর বায়জিদ আহম্মেদের মেয়ে ফারিয়া সিদ্দিকা এবং গুলিসাখালী সগীর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী ও দক্ষিণ গুলিসাখালী গ্রামের সাহাদাৎ মোল্লার মেয়ে মাহাফুজা আক্তার।

    প্রসঙ্গত গত ৩০ এপ্রিল রোববার সকালে বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হয় ওই চার ছাত্রী। এ ঘটনায় মাঠবাড়িয়া থানায় ওই ছাত্রীর অভিভাবকরা পৃথক জিডি করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ