ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে তিনমাস অতিবাহিত হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ! সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বিএমপি কমিশনার পুত্র জারীফ সালেহ্’র গোল্ডেন জিপিএ-৫ অর্জন বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা 
  • কৃষক লীগ জেলা সম্পাদকের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ

    কৃষক লীগ জেলা সম্পাদকের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সর্দার সোহরাব হোসেনের বিরুদ্ধে কমিটি বাণিজ্য, স্বেচ্ছাচারিতা, অনিয়মসহ অসাংগঠনিক কার্যকলাপের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। 

    পটুয়াখালী পৌর কৃষক লীগের আহ্বায়ক কসহ বিভিন্ন উপজেলা কৃষক লীগের নেতারা এ সম্মেলন করেন। শুক্রবার দুপুরে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পটুয়াখালী পৌর কৃষক লীগের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে দাবি করা হয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের চাহিদা মতো অর্থ না দিলেই কমিটি ভেঙে টাকার বিনিময়ে তিনি কৃষক লীগের বিভিন্ন ইউনিটের নতুন কমিটি গঠন করেন।  

    সম্মেলনে অন্যদের মধ্যে গলচিপা উপজেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক মোকেছেদ হওলাদার, দুমকি উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি এম এ মান্নান খান, দুমকি উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক রাজনসহ বেশ কয়েকজন কৃষক লীগ নেতা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ