ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • বিভিন্ন মহলের শোক

    মনপুরায় সাংবাদিকের পিতার মুত্যু

    মনপুরায় সাংবাদিকের পিতার মুত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরা উপজেলা দৈনিক যুগান্তর, দি ডেইলি অবজারভার , দৈনিক মতবাদের প্রতিনিধি  ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আবদুল্লাহ জুয়েলের পিতা হাজী মো. বশির উল্লা মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

    শনিবার ভোর রাত ১ টা ৪৫ মিনিটে ঢাকার সিএমএইচ হাসপাতালে লাইফসার্পোট থাকাকালীন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

    মৃত্যুকালে তার বয়স ছিল ৭৭ বছর। তিনি এক স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

    এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা আ’লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর, হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, প্রেসক্লাব সভাপতি মো. আলমগীর হোসেন, সম্পাদক অহিদুর রহমান, উপজেলা যুবলীগের সম্পাদক মনিরুজ্জামান মনির, মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন মিয়া, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজী, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নিজাম উদ্দিন মিয়া ও সম্পাদক গিয়াস উদ্দিন আযম, উপজেলা বিএনপির সহসভাপতি সেলিম মোল্লা, যুবদল আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সাবেক উপজেলা যুবদলের সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।

    এদিকে দূর্যোগপূর্ণ আবাহাওয়ার কারনে মরহুমের মৃতদেহ ঢাকার সিএমএইচ হাসপাতালে ফ্রিজিং করা হয়েছে। আবহাওয়া ভালো হলে লঞ্চযোগে মনপুরায় নিয়ে গিয়ে কবরস্থ করা হবে বলে জানিয়েছেন মরহুমের বড় সন্তান মনপুরা উপজেলা যুগান্তর প্রতিনিধি মো. আবদুল্লাহ জুয়েল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ