ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • মঠবাড়িয়ায় শিক্ষার মানোন্নয়নে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান

    মঠবাড়িয়ায় শিক্ষার মানোন্নয়নে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষার মানোন্নয়নে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে শনিবার সকালে মঠবাড়িয়া পৌর শহরের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে এ প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

    এতে উপজেলার ৪৫ টি মাধ্যমি বিদ্যালয় ও ৮ টি কলেজের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ অলী আহাদ।

    শিক্ষার মানোন্নয়নে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মিরুখালী স্কুর এন্ড কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান, সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, বেতমোর আশ্রাফুল উলুম ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. শাহ জালাল, সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রাশেদ হাওলাদার প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ