ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • বরগুনায় ইয়াবাসহ কাউন্সিলরের ছেলে গ্রেফতার 

    বরগুনায় ইয়াবাসহ কাউন্সিলরের ছেলে গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা পৌরসভার ৩নং ওয়ার্ডের মাইঠা মাধ‍্যমিক বিদ‍্যালয়ের সামনে থেকে শহরের তিনজন চিহ্নিত মাদক কারবারিকে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। 

    শুক্রবার (১২ মে) রাত নয়টায় দিকে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি টিম তাদেরকে গ্রেফতার করে। 

    গ্রেফতারকৃতরা হলেন, নয়ন খা বরগুনা পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ছেলে, ছোট লবন গোলা নিবাশী সফেজ খান এর পুত্র জাহাঙ্গীর ওরফে হাত কাটা জাহাঙ্গীর ও  কড়ইতলা নিবাসী ফারুকের ছেলে রাব্বি।

    বরগুনা জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক জাহিদুল কবির  জানান, শহরে কিশোর গ‍্যাং তৎপরতা বন্ধে নিয়মিত টহল কালে বরগুনা পৌরসভার মাইঠা এলাকায় গেলে চিহ্নিত মাদক ব‍্যবসায়ী জাহাঙ্গীর ওরফে হাতকাটা জাহাঙ্গীর, রাব্বি ও নয়ন খাঁ কে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ৫৫ পিচ ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা এর আগেও একাধিকবার মাদক মামলার আসামি ছিল। 

    তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের মধ‍্যে বরগুনা পৌরসভার সংরক্ষিত-১ নারী কাউন্সিলরের ছেলে নয়ন খাঁ রয়েছে। এছাড়া জাহাঙ্গীর ওরফে হাতকাটা জাহাঙ্গীর বরগুনা শহরের শীর্ষ মাদক বিক্রেতা। তাকে অনেক দিন ধরেই গ্রেফতারের চেষ্টা করা হচ্ছিল।গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধেই মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ