ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • দেশের ১৩ কোটি মানুষ ইন্টারনেট সেবা পাচ্ছে: তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী

     দেশের ১৩ কোটি মানুষ ইন্টারনেট সেবা পাচ্ছে: তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে আমাদের নারীদেরও স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলতে হবে। দেশের ১৩ কোটি মানুষ ইন্টারনেট সেবা পাচ্ছে। সুবিধাভোগীরা এ সেবা নিয়ে দৈনন্দিন জীবনে ব্যাপক পরিবর্তন সাধনে সক্ষম হয়েছে।

    শনিবার (১৩ মে) পিরোজপুরে স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী, সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, ভার্মিকম্পোষ্ট ক্ষুদ্র প্রকল্পের উদ্যোক্তা রিনা রানী দত্ত, ও শাহানাজ পারভীন শানু।

    তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, পিরোজপুরে ১৪০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার এন্ড ইনকিউবেশন সেন্টার ও জয় ডি-সেট সেন্টার স্থাপন করা হবে। এ লক্ষ্যে পিরোজপুর-নাজিরপুর বাইপাস সড়কের ঝাটকাঠী এলাকায় স্থান নির্ধারণ করা হয়েছে এবং অচিরেই নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে।

    তিনি আরও বলেন, দেশের বাইরে ১৫টিসহ সারাদেশে ৫ হাজারেরও বেশি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। জাতীয় হেল্প লাইন ৩৩৩ নম্বরে এ পর্যন্ত প্রায় ১০ কোটি বার কল করে মানুষ বিভিন্ন তথ্য ও সেবা নিয়েছে।

    জুনাইদ আহমেদ পলক বলেন, আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের ব্যাপক অগ্রগতি হয়েছে। করোনাকালীন সময়ে ভার্চুয়াল কোর্ট চালু করে বিচার ব্যবস্থা পরিচালিত হয়েছে। প্রায় দেড় হাজার সরকারি সেবা ডিজিটাল সেবায় রূপান্তরিত করায় কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছে।

    প্রতিমন্ত্রী বলেন, পাকিস্তান আমলে কোনো নারীর বিচারকের আসনে বসার অধিকার ছিল না। বঙ্গবন্ধু সংবিধানে সেই অধিকার নিশ্চিত করেছেন এবং তার কন্যা শেখ হাসিনার সরকারের ৪ মেয়াদে শত শত নারী বিচারক এর আসনে বসার সুযোগ পেয়েছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ