ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মঠবাড়িয়ায় বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক  

    মঠবাড়িয়ায় বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা দুর্যোগ ব্যাবস্থপনা কমিটির সহ সভাপতি সৈকত রায়হান বেড়িবাধ এলাকা পরিদর্শন করেন।

    শনিবার বিকেলে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া, বোতমোর রাজপাড়া, আমড়াগাছিয়া ও সাপলেজা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেন। এছাড়াও মঠবাড়িয়া উপজেলার ভূখন্ড দ্বীপ মাঝের চর পরিদর্শন করেন।

    এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সৈকত রায়হান, মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার,  ওসি (ডিবি) আসলাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন আকন, মিরাজ মিয়া ও স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবী প্রতিনিধির ও গণমাধ্যম কর্মিবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ