ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু 
  • পবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

    পবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত আটটায় এ সংঘর্ষ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের গণরুমে জুনিয়র শিক্ষার্থীদের ওঠানোকে কেন্দ্র করে পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকের সমর্থক গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এ সময় প্রায় ১০-১৫টি রুমের জানালা-দরজা ভাঙচুর করা হয়।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরের সমর্থকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১১৯ নম্বর রুমে জুনিয়র শিক্ষার্থী তোলে। পরবর্তীতে সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকের সমর্থকরা এতে বাধা দেয়। 

    এ সময় বাকবিত-া শুরু হয় এবং মুহূর্তেই কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনায় পরিণত হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল থেকে উভয় পক্ষের সমর্থকেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আসতে শুরু করে। এতে সংঘর্ষ বড় আকার ধারণ করে। পরবর্তীতে হলের প্রভোস্ট ও প্রক্টরসহ অন্যরা উপস্থিত হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

    পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন, যারা সাধারণ ছাত্রদের রুম ভাঙচুর করে তারা ছাত্রলীগের কর্মী হতে পারে না। আমরা আশা করি প্রশাসন দ্রুত জড়িতদের শাস্তির আওতায় আনবে।

    সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক বলেন, আমরা চাই শান্ত ক্যাম্পাস শান্ত থাকবে। যারা শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ নষ্ট করছে তাদের দ্রুত শাস্তির আওতায় আনা হোক।
    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. জোহিদ হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ