ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • মঠবাড়িয়ায় পৌর শহরে চুরির হিড়িক, আতংঙ্কিত জন-জীবন

    মঠবাড়িয়ায় পৌর শহরে চুরির হিড়িক, আতংঙ্কিত জন-জীবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় গত কয়েক মাস ধরে চুরির হিড়িক পরেছে। বাদ পরেনি নির্বাচিত জন প্রতিনিধি ও সাংবাদিকের বাড়িও। এতে চরম ক্ষোভ দেখা দিয়েছে পৌর বাসির মধ্যে। পুলিশ বলছে চোরের উপাদ্রব কমাতে নিয়মিত টহল চলছে।

    জানা গেছে, গত রোববার সন্ধায় মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়। গত শনিবার সন্ধায় মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাল এইচ আকন, ৫ নং ওয়ার্ড বাসিন্দা সৌদি প্রবাসী লিটন হাওলাদার  ও ৩ নং ওয়ার্ড বাসিন্দা সৌদি প্রবাসী সাইদুর রহমানের ঘরে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়। এছাড়াও বহু চুরির ঘটনা থানা পর্যন্ত গড়ায় নি। 

    গত কয়েক মাস ধরে চুরির ঘটনা অব্যহত রয়েছে। এর আগে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর (সদ্য সাবেক) মোঃ রুহুল আমিনের ঘরেও চুরি সংঘঠিত হয়। তবে ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে হাজির হন। এঘটনায় থানায় একাধিক অভিযোগ দেয় হলেও গত কয়েক মাসে কোন চোর ধরতে বা সনাক্ত করতে পারেনি পুলিশ।

    সাংবাদিক জিল্লুর রহমান ও জামাল এইচ আকন জানান, প্রতিদিনের ন্যায় তারা বিকেলে শহরে বেড়িয়ে পরেন। কোচিংয়ে থাকা ও মাদ্রাসায় তাদের সন্তানদের গৃহকর্তীরা আনতে গেলে সুযোগ পেয়ে সংঘবদ্ধ তালা ভেঙে ও কেঁটে ঘরের মালামাল চুরি করে নেয়।

    সৌদি প্রবাসী সাইদুর রহমানের স্ত্রী নুরজাহান বেগম ও সৌদি প্রবাসী লিটন হাওলাদারের স্ত্রী আকলিমা জানান, সল্প সময়ে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের দরজা ভেঙে চোর সদস্যরা ঘরের মধ্যে স্বর্ণলংকারসহ লক্ষ-লক্ষ টাকার মামলামাল চুরি করে নেয়।

    উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান ক্ষোভের সাথে বলেন, থানায় গিযে কোন লাভ নেই বরং মানুষ হয়রানী হচ্ছে। মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, দ্রুত সময়ের মধ্যে চোর সদস্যদের সনাক্ত করে গ্রেফতারের চেস্টা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, সকল প্রকার অপরাধ দমনে পুলিশি অভিযান জোরদার করা হবে।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ