ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • মঠবাড়িয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প 

    মঠবাড়িয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর “ জুলিও কুরি“ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

    মঙ্গলবার পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ রুস্তুম আলী ফরাজী এ ক্যাম্পের উদ্বোধন করেন। উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া গ্রামের কমিউিনিটি ক্লিনিকে ফ্রি-মেডিকেল ক্যাম্প বিকেল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

    এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, ডাঃ রাকিবুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, জাতীয় পার্টির কর্মি  মাসুম বিল্লাহসহ স্থানীয় বিভিন্ন জন প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিবসটি উপলক্ষে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি দপ্তর আলোচনা সভার আয়োজন করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ