ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ‘মৌসুমের শুরুতেই ডেঙ্গু রোগী বেড়েছে কয়েক গুণ’

    ‘মৌসুমের শুরুতেই ডেঙ্গু রোগী বেড়েছে কয়েক গুণ’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৌসুমের শুরুতেই ডেঙ্গু রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম এক সংবাদ সম্মেলনে একথা জানান।

    নাজমুল ইসলাম বলেন, গত বছরের তথ্য উপাত্য বিশ্লেষণ করে এ বছরের সঙ্গে তুলনা করে আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু রোগীর সংখ্যা বেশ কয়েক গুণ বৃদ্ধি পাচ্ছে।

    তিনি বলেন, যদিও আনুষ্ঠানিকভাবে এখনো বর্ষা মৌসুম শুরু হয়নি। সেজন্য আমরা মনে করি আগাম সতর্কতা এবং প্রস্তুতির প্রয়োজন রয়েছে। আমরা ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছি।

    তিনি আরও বলেন, আপনাদের (গণমাধ্যম) সহায়তা নিয়ে আমরা দেশবাসীকে অবহিত এবং সচেতন করতে চাই, যাতে নিজ নিজ জায়গা থেকে আমরা স্বাস্থ্যবিধি এবং সতর্কতার জায়গাগুলো মেনে চলি।

    স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, আমাদের সঙ্গে উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তারাও রয়েছেন। আমরা যেহেতু সবাই একসঙ্গে কাজ করি, সেহেতু বর্জ্য ব্যবস্থাপনা, সমন্বিত মসক ব্যবস্থাপনা কাজগুলোকে আমরা বেগবান এবং জোরদার করতে চাই। তাহলেই ডেঙ্গু নিয়ে আমাদের মধ্যে যে ভয় ভীতি কাজ করে তা কমে যাবে।

    তিনি বলেন, গত বছরেও আমরা দেখেছি অনেক অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে। হয়তো এবছর আমরা মৃত্যু কমিয়ে আনতে পারব।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ