ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ভারতে করোনায় একদিনে আরো প্রায় ৪ হাজার মৃত্যু

    ভারতে করোনায় একদিনে আরো প্রায় ৪ হাজার মৃত্যু
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। তবে মৃত্যুর সংখ্যা এখনো আগের মতোই। গত ২৪ ঘণ্টায় সেখানে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৯২১ জন। আগের দিন এই সংখ্যাটা ছিল ৩ হাজার ৩০৩ জন। অর্থাৎ একদিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে ছয় শতাধিক। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত প্রানহানী ঘটেছে ৩ লাখ ৭৪ হাজার ৩০৫ জনের।

    ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মৃত্যু বাড়লেও নতুন শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৭০ হাজার ৪২১ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। যা আগের দিনের তুলনায় প্রায় সাড়ে ১০ হাজার কম। এ নিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ কোটি ৯৫ লাখ ১০ হাজার ৪১০ জন।

    এদিকে, সংক্রমণ কমতে থাকায় ভারতের রাজধানী নয়াদিল্লিসহ বিভিন্ন রাজ্যে আবারও সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। তবে পুরোপুরিভাবে লকডাউন উঠিয়ে নেওয়া হয়নি। শর্তসাপেক্ষে শিল্প-কারখানা, হোটেল-রেস্তোরা খোলার অনুমতি দেওয়া হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ