ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • খালেদা জিয়া আবারও জ্বরে আক্রান্ত

    খালেদা জিয়া আবারও জ্বরে আক্রান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেড় মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও জ্বরে আক্রান্ত হয়েছেন।

    তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের একজন চিকিৎসক জানান, গতকাল রবিবার সকালে তিনি জ্বরে আক্রান্ত হন। সকালে শরীরের তাপমাত্রা কিছুটা বেশি ছিলো। বিকাল থেকে তাপমাত্রা ১০০-এর মধ্যে ওঠানামা করছে। মেডিক্যাল বোর্ডের বৈঠক হয়েছে। সেখানে চিকিৎসকেরা তার কিছু পরীক্ষা এবং নতুন ওষুধ দিয়েছেন।

    একজন চিকিৎসক বলেন, ১৫ দিন আগেও বেগম জিয়া জ্বরে আক্রান্ত হন। আবার জ্বর হওয়ার ঘটনা উদ্বেগজনক। এত ঘন ঘন জ্বর হওয়া ভালো লক্ষণ নয়।

    ৯ মে তিনি করোনামুক্ত হওয়ার পর থেকে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। পুরনো রোগগুলো আরও জটিল হয়েছে। হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ মে জ্বরে আক্রান্ত হয়েছিলেন খালেদা জিয়া। চার দিন পর তা নিয়ন্ত্রণে আসে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ