ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ চিকিৎসকের যোগদান নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর ছিল: ইউরোপীয় পর্যবেক্ষক জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক প্রধান ইকবাল করিম ভূঁইয়া আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ‘ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ’ তৈরি করবো: তথ্যমন্ত্রী সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী বরগুনায় নিখোঁজের ১৭ দিন পর নদীতে মিলল ট্রলার মালিকের মরদেহ পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭
  • ঘরে ঘরে গিয়ে নৌকায় ভোট চাওয়ার আহবান আবুল হাসানাত আবদুল্লাহর

    ঘরে ঘরে গিয়ে নৌকায় ভোট চাওয়ার আহবান আবুল হাসানাত আবদুল্লাহর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যেকোন মূল্যে বরিশাল সিটি নির্বাচনে নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করতে হবে। এজন্য আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রয়োজনে মানুষের ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে ভোট চাইতে বলেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের জ্যেষ্ঠ সদস্য ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মন্ত্রী পদমর্যাদায় আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ।

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সোমবার গৌরনদী পৌরসভায় সভাকক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা টিমের প্রধান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ।

    বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, উজিরপুর পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিসিসির প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়দুল্লাহ সাজু, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কাইয়ুম খান কায়সার, জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল করিম শাহীন, জেলা ছাত্রদলের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এসময় উপস্থিত ছিলেন। 

    মতবিনিময়কালে নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগ নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন আবুল হাসানাত আবদুল্লাহ।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ