ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • তাবলিগের ১৫ জনকে অচেতন করে টাকা লুট

    তাবলিগের ১৫ জনকে অচেতন করে টাকা লুট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার ভেদুরিয়ায় একটি মসজিদে তাবলিগ জামাতে আসা ১৫ জনকে ‘নেশাজাতীয় দ্রব্য খাইয়ে’ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুজনের জ্ঞান ফিরলেও দুপুর পর্যন্ত ১৩ জন অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    জ্ঞান ফিরে আসা দুজন জানান, তাবলিগ জামাতের ১৫ সদস্যের একটি দল বুধবার ঢাকার টঙ্গী থেকে ভোলায় মারকাজ মসজিদে আসেন। সেখান থেকে পরদিন বৃহস্পতিবার সকালে তাদের ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ফজলুর রহমান মাস্টারবাড়ী জামে মসজিদে পাঠানো হয়। 

    বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে সবাই একযোগে ঘুমিয়ে পড়েন। ওই খাবারেই নেশাজাতীয় কিছু মেশানো ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার ফজর নামাজ পড়তে এসে মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ মুসল্লিরা তাদের অচেতন অবস্থায় পান। পরে তাদের ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

    এদের মধ্যে দুজনের জ্ঞান ফিরে আসলেও ১৩ জন এখনও অচেতন অবস্থায় রয়েছেন বলে শুক্রবার দুপুরে জানান জ্ঞান ফিরে আসা দুজন। এদিকে দুর্বৃত্তরা এদের কাছে থাকা টাকা-পয়সা লুটে নিলেও মোবাইল বা অন্য কোনো মালামাল নেয়নি। 

    পূর্ব পরিকল্পনা অনুযায়ী খাবারে নেশা মেশানো হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। কারণ হিসেবে তারা বলছেন, খাবারের পরই সবাই আস্তে আস্তে অচেতন হয়ে পড়েন। যে দুজন সুস্থ আছেন তারা রাতের খাবার খুবই কম খেয়েছেন। সে কারণে তারা পুরোপুরি অচেতন হননি।

    অসুস্থ হয়ে পড়া তাবলিগের সাথীরা হলেন- আনছানার আলী (৭৫), আরিফ মাওলানা (৩৫), বাবুল হক (৫৫), মোখলেছ (৭৭), সুইদুর রহমান (৫৬), মেহেরব আলী (৬০), আক্কাস আলী (৪৫), মোফাজ্জল হোসেন (৪৫), আক্কাস আলী (৬০), বাবুল (৬০), আবু বকর সিদ্দিক (৫০), দেলোয়ার হোসেন (৩৫), জালাল হোসেন (২৫) , আবদুল কাদের (৪০) ও মুফতি আমিনুল ইসলাম (২৫)।

    আহত এই ১৫ জনের মধ্যে দিনাজপুরের ১১ জন, ফরিদপুরের দুজন, কুমিল্লার একজন ও বগুড়ার একজন রয়েছেন। সবাই তাবলিগ জামাতের মুরব্বী মাওলানা জুবায়েরের অনুসারী বলে জানা গেছে।

    ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার নিশি পাল বলেন, ‘প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ