ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • রূপাতলীতে বাসদের বিক্ষোভ

    রূপাতলীতে বাসদের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের রূপাতলী- সাগরদী এলাকার রাস্তা সংস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে  সোমবার  (১৪ জুন ) বেলা ১১টায় নগরীর রূপাতলী গোলচত্বরে সামনে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    রূপাতলি এলাকার শ্রমিক ফ্রন্ট সভাপতি আবুল কালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট  মহানগর শাখার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিক ফ্রন্ট ১৩ নং ওয়ার্ডের সভাপতি শহিদ খান, বাসদের রূপাতলি এলাকার সদস্য সুজন শিকদার, আনোয়ার মুন্সি, আনিস হাওলাদার প্রমুখ। 

    সমাবেশে বক্তারা অবিলম্বে রূপাতলি-সাগরদীর সকল রাস্তা সংস্কার, ড্রেন সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের জন্য জোর দাবি জানান।  সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রূপাতলীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ