ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • গৌরনদীতে স্কুল ছাত্র হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

     গৌরনদীতে স্কুল ছাত্র হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর মেধাবী ছাত্র নাজমুল হোসেন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে সোমবার সকালে গৌরনদী মোল্লাবাড়ি বাসষ্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বরিশাল-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি চলাকালে বক্তব্য রাখেন নিহত নাজমুলের সহপাঠী মুসফিকুর রহমান, হাফিজুর রহমান আরাফাতসহ অন্যান্য শিক্ষার্থীরা।

    এসময় স্থানীয় বাসিন্দারা শিক্ষার্থীদের সাথে একাত্বতা প্রকাশ করে হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবী জানান।  উলে­খ্য গত শুক্রবার সকালে ঢাকার সাভার ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়া এলাকা থেকে মেধাবী ছাত্র নাজমুল হোসেন ও তার খালাতো ভাই সাভার হেমায়েতপুর আল-নাসির ল্যাবরেটরী স্কুলের এসএসসি পরীক্ষার্থী মোঃ রায়হানের ক্ষত-বিক্ষত লাশ পাট ক্ষেত থেকে উদ্ধার করেন পুলিশ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ