ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা  কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • হাত-পা বেঁধে গৃহবধূর শরীরে আগুন, একদিন পর মৃত্যু

    হাত-পা বেঁধে গৃহবধূর শরীরে আগুন, একদিন পর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে প্রকাশ্য দিবালোকে হাত-পা বেঁধে গায়ে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ গৃহবধূ সুমি আক্তার (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তবে এ ঘটনায় দগ্ধ তার ৬ মাস বয়সী সন্তান সুস্থ রয়েছে।

    এর আগে গত বৃহস্পতিবার দুপুরে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ বাসায় ঢুকে গৃহবধূ সুমির হাত-পা বেঁধে গায়ে আগুন ধরিয়ে দেয় এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যায়। 
    পরবর্তীতে তার চিৎকার ও গোঙ্গানীর শব্দে প্রতিবেশীরা ছুটে এসে বাইরে থেকে দরজা বন্ধ দেখতে পায়। ভেতরে ঢুকে অগ্নিদগ্ধ গৃহবধূ সুমি আক্তারকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে দ্রুত বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

    এ ঘটনায় নিহতের মামা ওমর ফারুক বাদী হয়ে শাশুড়ি পিয়ারা বেগমসহ (৫২) আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে দুমকি থানায় একটি মামলা দায়ের করেছেন। পটুয়াখালীর দুমকি সাতানী গ্রামের বাসিন্দা প্রিন্স ও সুমি আক্তার দম্পতি চলতি মাসের ২ জুন শাহজাহান দারোগার বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

    এ বিষয়ে দুমকি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মাহবুবুর রহমান বলেন, আমরা আত্মীয়-স্বজনদের কাছ থেকে সংবাদ পেয়েছি, গত বৃহস্পতিবার অগ্নিদগ্ধ সেই নারী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় নিহতের শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ