ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • হলুদ সাংবাদিকতা দূরীকরণে পেশাদারদের ঐক্যবদ্ধতার বিকল্প নেই : জাফর ওয়াজেদ

    হলুদ সাংবাদিকতা দূরীকরণে পেশাদারদের ঐক্যবদ্ধতার বিকল্প নেই : জাফর ওয়াজেদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রশিক্ষনের বিকল্প নাই। প্রশিক্ষনের মাধ্যমে পেশাদার সাংবাদিকরা এগিয়ে গেলে হলুদ সাংবাদিকতা বেশী দিন থাকবে না বলে আশা প্রকাশ করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ ।

    সোমবার বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সাংবাদিকদের জন্য তথ্য অধিকার আইন বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণে সভা প্রধানের বক্তব্যে এমন আশা ব্যক্ত করেন।  

    তিনি বরিশাল বিভাগের হলুদ সাংবাদিকতা দূরীকরণে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হবার আহবান জানান। এসময় তিনি বলেন, সাংবাদিক সুরক্ষা প্রকল্প নামে একটি প্রকল্প জমা পিআইবির তরফ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে জমা দেয়া হয়েছে। এটি বাস্তবায় হলে সাংবাদিকদের নান সমস্যা ও সংকট নিরসন হবে।

    সোমবার বেলা সাড়ে ১০ টায় শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত চলে বিআরইউ'র সাংবাদিকদের জন্য "তথ্য অধিকার আইন" বিষয়ক প্রশিক্ষণ ।প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সহকারী প্রশিক্ষক বারেক কায়সারে সঞ্চালচনায় প্রশিক্ষন প্রদান করেন ড. প্র্র্র্র্রদীপ কুমার পান্ডে।  এসময় উপস্থিত ছিলেন  বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিছুর রহমান স্বপন, সুশান্ত ঘোষ, মোহাম্মদ আলী খান জসিম, বর্তমান সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা বিআরইউ সদস্যরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ