ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা  কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • পায়রা নদীতে ধরা পড়ল সাড়ে ১৬ কেজির কোরাল 

    পায়রা নদীতে ধরা পড়ল সাড়ে ১৬ কেজির কোরাল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীর পায়রা (বুড়িশ্বর) নদীর অংশে ইলিশের জালে পাওয়া গেছে ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ। মঙ্গলবার ভোরে উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকায় জেলে হাসেম মোল্লার (যুবক) জালে মাছটি ধরা পড়ে।

    তালতলী বেসরকারি চাকরিজীবী মোস্তাফিজ বলেন, পায়রা, বিষখালী ও খাকদোন নদীতে সচরাচর এত বড় মাছ ধরা পড়ে না। প্রায় সময় ৪-৫ কেজি ওজনের মাছ ধরা পড়ে।  তালতলী মাছ বাজারের পাইকারি বিক্রেতা বশির মৃধা বলেন, পায়রা (বুড়িশ্বর) নদীর তেঁতুলবাড়িয়া এলাকার জেলে হাসেম মোল্লার ইলিশ মাছের জালে সাড়ে ১৬ কেজির ওজনের বড় কোরাল মাছটি ধরা পড়ে। পরে তালতলী মাছ বাজারে কোরালটি আনা হলে পাইকারি দরে ১৫ হাজার ৬৭৫ টাকায় কিনে নেই।   তবে জেলে হাসেমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

    জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকেন। একই সঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ ধরা বন্ধ থাকার ফলে নদীতে মাছ বেড়েছে । এর সুফল হিসেবে এত বড় কোরাল মাছ ধরা পড়েছে পায়রা (বুড়িশ্বর) নদীতে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ